বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে ৫৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

৫৩ বোতল ফেনসি‌ডিলসহ মোঃ এনামুল হক (৪৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ লুৎফুর রহমান জানান, দুর্গাপুর উপজেলার ভবদেবপাড়া গ্রামের আহ্ছান উল্লাহ্ এর ছেলে এনামূল হক দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকার এক ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে সাধুপাড়া তার বাসায় অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৫৩ বোতল ভাতরীয় ফেন‌সি‌ডিল উদ্ধার করার পর তাকে আটক করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্গাপুর থানার এস আই আবু রায়হান বাদী হয়ে আটক এনামুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin