বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা কৃষকলীগের সহ সভাপতি হাজী জালাল উদ্দীনকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে
নেত্রকোণার পূর্বধলা উপজেলা কৃষকলীগের সহ সভাপতি বয়োঃবৃদ্ধ হাজী জালাল উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ বুধবার (২২ নভেম্বর)  বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত পূর্বধলা- নেত্রকোণা সড়কের ত্রিমোহনী বাজারে এ  মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মুন্সি, সহ সভাপতি সিদ্দিকুর রহমান,  ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ লুৎফুর রহমান, কৃষক লীগের সভাপতি খুরশেদ আলম, আহতের পুত্র মোঃ জামাল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রুবেল মিয়াসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, হাজী জালাল উদ্দীন সাহেব একজন সামাজিক ও সন্মানিত ব্যাক্তি। অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু এরশাদ ও রোকন গংরা গত ২০ নভেম্বর রাতে এশার নামাজ শেষে হাজী জামাল উদ্দিন মসজিদ থেকে বের হওয়ার পর পরই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। তার আর্ত ডাক চিৎকারে মসজিদের অন্যান্য মুসল্লীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়। এলাকাবাসী এ ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জড়িত এরশাদ ও রোকন গংদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
পরে ক্ষুব্ধ এলাকাবাসী বাজারে বিক্ষোভ মিছিল বের করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin