বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযান ঃ ২৪৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার মদনে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২৪৩ পিস ইয়াবাসহ নূর আহম্মদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আজ শনিবার (২রা নভেম্বর) ভোরে মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহ্পুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নূর আহম্মদ শাহ্পুর গ্রামের শামছুদ্দিনের ছেলে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক নূর আহম্মদ স্থানীয় আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টিম শনিবার ভোরে শাহ্পুর গ্রামে নূর আহম্মদের বাড়িতে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ( বল্লম, দা, চাকু ) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করে। পরে নূর আহম্মদকে মদন থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমামুন নূর জানান, ‘শনিবার ভোরে সেনাবাহিনীর একটি দল নিয়মিত টহলে বের হয়। এ সময় মাদকের তথ্য পেয়ে যৌথ অভিযান চালিয়ে নূর আহম্মদ নামের এক ব্যাক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক হওয়া ব্যাক্তির কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা জব্দ করা হয়। তার ঘর থেকে মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে। আটককৃতকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin