বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

নেত্রকোনার সীমান্তবর্তী ফারংফাড়া এলাকায় বিজিবি’র উদ্যোগে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭৮ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর উদ্যোগে পল্লী বিদ্যুতের সহায়তায় জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফারংফাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার ৭ জানুয়ারী বিকালে ভবানীপুর বিওপিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া প্রধান অতিথি হিসেবে এই বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া গনমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফারংফাড়া গ্রামের ১১০টি পরিবার জীবনযাত্রার মানোন্নয়নে তাদের এলাকায় বিদ্যুৎ সংযোগের জন্য দীর্ঘদিন যাবৎ জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, বিজিবি ও পল্লী বিদ্যুৎ অফিসের কাছে বার বার জোর দাবী জানিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে ২০১৯ সালে ৮ জুলাই বিজিবি’র অধিনায়ক ভারতীয় বি এস এফ কমাড্যান্টকে সাথে নিয়ে সীমান্ত এলাকায় বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন লাইন স্থাপনে যৌথ পরিদর্শন করেন। পরবর্তীতে বি এস এফ’এর অনুমতি স্বাপেক্ষে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যোগাযোগ করলে তারা অগ্রাধিকার ভিত্তিতে সুমেশ^রী নদীর পশ্চিম পাশের্^ বিজয়পুর এলাকায় এবং পূর্ব পাশ্বে ভবানীপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে নদীর তলদেশ দিয়ে ৩ শত ৮০ মিটার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এই বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
জাতির জনকের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদ্যুৎ সংযোগ পেয়ে ফারংপাড়া গ্রামের ১১০টি পরিবার অত্যন্ত খুশি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin