মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

নেত্রকোনায় পাওনা টাকা চাওয়ায় দেনাদারের কিল ঘুষিতে পাওনাদার নিহত

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩৮৪ বার পড়া হয়েছে

পাওনা মাত্র এক শত টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় দেনাদারের কিল ঘুষিতে পাওনাদার মনোহারী ব্যাবসায়ী আয়াতুল ইসলাম (৪০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কুনিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মনোহারী ব্যাবসায়ী আয়াতুল ইসলামের কাছ থেকে পাশর্^বর্তী কাঞ্চনপুর গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে রিপন ফকির (৩৬) একদিনের কথা বলে এক শত টাকা ধার নেন।

একদিনের স্থলে কয়েকদিন চলে চাওয়ার পরও টাকা ফেরত না দেয়ায় আয়াতুল ইসলাম বুধবার সকালে রিপন ফকিরকে পেয়ে পাওনা টাকা ফেরত চায়। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরবর্তীতে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে দেনাদার রিপন ফকিরের এলোপাথাড়ি কিল ঘুষির আঘাতে পাওনাদার আয়াতুল ইসলাম হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে।

আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়াতুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের
সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায়
অভিযুক্ত রিপন ফকিরকে আটক করা হয়েছে। হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin