শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোনায় পাহারাদারকে হত্যা করে গরু লুট, ৫ ডাকাত গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে
(সিনিয়র রিপোর্টার এ কে এম আবদুল্লাহ)
নেত্রকোনার দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে সাত গরু লুটের ঘটনায় আরও ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) নেত্রকোনার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এর আগে. গত রোববার গাজীপুর মহানগর ও সিরাজগঞ্জ জেলার সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন,  শ্রী কৃষ্ণ দাস (৪২),  মো. মিন্টু মিয়া (৩২),  মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫), মো. ইউনুস আলী (৪৫)।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম বলেন, গত ৫ মার্চ রাতে জেলার দুর্গাপুরে ‘হাবিবুল্লাহ ফিশারিজ এন্ড ডেইরি ফার্মের পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে ৭টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও অভিযুক্তদের ধরতে মাঠে নামে পুলিশ। এদিকে এ ঘটনায় থানায় হত্যা ও ডাকাতির মামলা হয়। পরে ১০ মার্চ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে এই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
 গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ মামলায় মোট ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin