বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাসিন বিশ^াস ৪৮ ঘন্টা পর হাসপাতালে মৃত্যু

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাসিন বিশ্বাস  (৩৮) চিকিৎসাধীন অবস্থায় ৪৮ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের শিমুলাটি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কংশ নদের ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে শিমুলাটি গ্রামের রমজান বিশ্বাসের ছেলে মাসিন বিশ্বাসের সাথে একই গ্রামের সাদির বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাসের বিরোধ দেখা দেয়। এরই জের ধরে সাদির বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাসের নেতৃত্বে আলাল উদ্দিন ভুঁইয়ার ছেলে আরিফ ভুঁইয়া, মজিবর ভুঁইয়ার ছেলে আনিস ভূঁইয়া, আলী আহমেদ বিশাসের ছেলে রাজন বিশ্বাস গত বুধবার সন্ধ্যায় রমজান বিশ্বাসের ছেলে মাসিন বিশ্বাসের উপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় আইন উদ্দিন মেম্বারের ছেলে খোকন তালুকদার, জামাল তালুকদার, ইসলাম উদ্দিন তালুকদারের ছেলে জিয়া তালুকদার আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাসিন বিশ্বাসের  অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৪৮ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শুক্রবার সন্ধ্যায় মাসিন বিশ্বাস  মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত মাসিন বিশ্বাসের ছোট ভাই মাসুম বিশ্বাস বলেন, আমার বড় ভাই মাসিন বিশ্বাসকে  শামীম বিশ্বাস ও তার লোকজন নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। আজ সন্ধ্যায় আমার ভাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত  গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাসপাতালে মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে এখনও থানায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin