বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনায় সাম্প্রতিক বন্যায় ৫ শত ৭১ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে
 গত এক সপ্তাহের ভারি বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনায় আনুমানিক ৫ শত ৭১ কোটি টাকা ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারওয়ার জাহান জানান, গত এক সপ্তাহের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ভারতীয় সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা, নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার ২৭টি ইউনিয়নে ফসল ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।
নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, অতি ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনা জেলার ৫ উপজেলায় ২৪ হাজার ৬ শত ৬৭ হেক্টর জমির রোপা আমন এবং ১ শত ৭৭ হেক্টর জমির শাক সব্জির ব্যাপক ক্ষতি হয়েছে। যার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩ শত ১৩ কোটি টাকা।
নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এল জি ই ডি) নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম জানান, নেত্রকোনা এলজিইডি’র আওতাধীন ৫ হাজার ৯ শত ৫৩ কিলোমিটার সড়কের মধ্যে ১ হাজার ৬ শত ৩৮ কিলোমিটার পিচ ঢালা সড়ক। বাকী গুলো সিসি, আরসিসি, মেকাডম, কার্পেটিং ও কাঁচা সড়ক। সাম্প্রতিক বন্যায় নেত্রকোনা ২ শত কিলোমিটার গ্রামীন সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। যার আনুমানিক আর্থিক ক্ষতির পরিমান প্রায় ২ শত ৫০ কোটি টাকা।
নেত্রকোনা জেলা সৎস্য কর্মকর্তা মোঃ শাহ্জাহান কবীর জানান, বন্যায় নেত্রকোনার ১ হাজার ৭ শত ৩০টি পুকুরের মাছ ভেসে গেছে। যার আর্থিক মূল্য আনুমানিক ৭ কোটি ৮৯ লক্ষ ৮০ হাজার টাকা।
নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, আমি সমন্বয় সভায় সব বিভাগকে সরেজমিনে গিয়ে বন্যায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরোপনের নির্দেশ দিয়েছি। প্রকৃত চিত্র হাতে আসলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্থ কৃষক ও মৎস্য চাষীদের পূনর্বাসন করবো এবং ক্ষতিগ্রস্থ এলাকা   দ্রুত মেরামত করে স্বাভাবিক যানবাহন চলাচলের উপযোগী করবো তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অর্থের বরাদ্দ চেয়ে আবেদন করা হবে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে দ্রুত তা বাস্তবায়ন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin