বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

নেত্রকোনা জেলায়  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  কাজী শাহনেওয়াজ 

এ কে এম এরশাদুল হক জনি
  • আপডেটের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩২ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলায়   শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কাজী শাহনেওয়াজ। তিনি নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ। আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে নভেম্বর  মাসের মাসিক অপরাধ সভায় মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, চোরাচালান নিরোধ, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং, সর্বোপরি অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলায়  শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি।
অপরদিকে একই থানার এস আই মোঃ শাহজাহান খান শ্রেষ্ঠ (এসআই)  পরে নেত্রকোনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে তাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ  পিপিএম ।
এ সময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত  পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), পুলিশ সুপার (সদর সার্কেল)  বারহাট্টা সার্কেল  খালিয়াজুড়ি সার্কেল,  সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ওসি কাজী শাহনেওয়াজ  বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের সেবায় আমি সবসময়ই অবিচল। আমি কাজ ও দায়িত্বকে অধিক ভালোবাসি। এ ছাড়াও পুরস্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। আর ভালো কাজের সবসময়ই মূল্যায়ন আছে। তাই আজ আমি  শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি, আমি আবারও  সকলের দোয়া ও  সার্বিক সহযোগিতা কামনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin