শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

নেত্রকোনা- ৪ আসনের তৃণমূল বিএনপি’র প্রার্থী আল মামুনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসন( মদন,মোহনগঞ্জ,ও খালিয়াজুড়ী নির্বাচনী এলাকার তৃণমূল-বিএনপি’র সোনালী আঁশ মার্কায় পদপ্রার্থী মোঃ আল মামুন এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

রোজ বুধবার ৩ জানুয়ারী মদন উপজেলার বিভিন্ন এলাকার গণসংযোগ করতে দেখা যাচ্ছে, সোনালী আঁশ মার্কায় পদপ্রার্থী মোঃ আল মামুনকে।

সোনালী আঁশ মার্কায় প্রতীকের এক সমর্থক মোঃ মাহবুব মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, মদন উপজেলা আমাদের নিজস্ব নির্বাচনী এলাকা এখানে আমাদের বিপুল পরিমাণ জনসমর্থন ও ভোট রয়েছে।

তবে খালিয়াজুরী, মোহনগঞ্জ এ বিষয়ে তিনি বলেন, এখানে আমাদের বিপুল পরিমাণ জনসমর্থক আছে।
আশা করছেন তারা বিপুল ভোট পেয়ে সোনালী আঁশ মার্কায় প্রতীক নিয়ে এবার বিজয় লাভ করবে।

তৃণমূল-বিএনপির সোনালী আঁশ মার্কা পদপ্রার্থী মোঃ আল মামুন তিনি এ প্রতিনিধিকে বলেন, নির্বাচনী পরিবেশ এখন জমে উঠেছে ।
আমাদের মদন ,মোহনগঞ্জ ও খালিয়াজুরী সব জায়গায় আমার জনসমর্থক রয়েছে, আমি গরিব দুঃখী ও মেহনতি মানুষকে আমি ভালোবাসি আমি তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।

আমাদের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী অঞ্চলের মানুষ আমাকে ভালবাসে এবং আমাকে ভালবেসে ভোট দিলে ইনশাল্লাহ আমি নেত্রকোনা- ৪ আসনের তৃণমূল বিএনপি’র পক্ষ থেকে বিজয় লাভ করব।

নেত্রকোনা- ৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী নির্বাচনী এলাকায় প্রচারণার মাঠে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক ব্যাক্তিগত সচিব সাবেক সংসদ সদস্য ও জেলা আ,লীগের সহ সভাপতি নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন সাজ্জাদুল হাসান ।
জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ) এর মনোনীত প্রার্থী মোঃ মুশফিকুর রহমান ও চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার।

এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ লিয়াকত আলী খান লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin