শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় ওলামা মাশায়েখদের বিশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিনিয়র রিপোর্টার এ.কে. এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

সুইডেন ও নেদারল্যান্ডে পবিত্র কোরআন শরীফে আগুন দেওয়ার প্রতিবাদ ও পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানী, ইতিহাস বিকৃতিকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে নেত্রকোনায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনা জেলা শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মিছিলটি জেলা শহরের বারহাট্টা রোডস্থ জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার সামনের থেকে বের হয়ে জেলা শহরের তেরী বাজার, ছোট বাজার, শহীদ মিনার, মোক্তারপাড়াসহ গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। মিছিলে ওলামা মাশায়েখ ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

এ সময় পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনা জেলা শাখার আহবায়ক মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, শুরা সদস্য মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া, শুরা সদস্য মাওলানা মোস্তাফা আহমাদ জিহাদি, শুরা সদস্য মুফ্তি মাহমুদুল হাসান ফারুকী, শুরা সদস্য মুফ্তি তরিকুল ইসলাম আল আদিব, শুরা সদস্য মাওলানা মোতালিব ফয়েজী, শুরা সদস্য মাওলানা আব্দুল হান্নান, হাফেজ কারী রবিন মুন্না, কারী আব্দুল মোতালিব, মুফতি আব্দুল্লাহ্ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin