বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নেত্রকোনার ৩৪৭ পরিবার পেল জমিসহ ঘর

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৫১ বার পড়া হয়েছে
আগে যেখানে ঈদ উপলক্ষে হতদরিদ্র পরিবারের লোকজন একটি যাকাতের শাড়ি, সামান্য চাল, ডাল ও সেমাই পেত। এ বছর নেত্রকোণায় ৩৪৭টি পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেয়েছে।
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে (ক শ্রেনীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে নেত্রকোণা জেলার মদন উপজেলার দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্পে এক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় উপজেলা প্রশাসন।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেত্রকোণা জেলার ৩৪৭টি ঘরসহ ৩২ হাজার ৯ শত হতদরিদ্র পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে জমিসহ ঘর হস্তান্তরের ঘোষণা করেন।
মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদারের সভাপতিত্বে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুড়ি সার্কেল) রবিউল ইসলাম, মদন থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুসসহ জনপ্রতিনিধি, অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়।
ভূমিসহ ঘর পেয়ে হতদরিদ্র পরিবারের সদস্যরা অত্যান্ত আনন্দিত ও আবেগে আপ্লূত। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin