শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

বন্যার্ত মানুষদের ত্রাণ দিতে গিয়ে নৌ-দুর্ঘটনার শিকার মাঝি ও যাত্রীদের উদ্ধার করলো স্বেচ্ছাসেবী সংগঠন

সুপক রঞ্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪০৬ বার পড়া হয়েছে
২৪ জুন শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি ভোর ৫টার সময় বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য  সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সদস্যদের সাথে কথা বলে জানা যায় তারা নিজ উদ্যোগে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহায়তায় ১০০০ ত্রাণের প্যাকেট  প্রস্তুত করে। যার মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, মোমবাতি, লাইটার, পানির বোতল ইত্যাদি।  পাশাপাশি শিশু খাদ্য, গো-খাদ্য, কিশোরীদের সুরক্ষা সামগ্রী ও মানুষ ও গবাদিপশুর জন্য বিভিন্ন প্রাথমিক চিকিৎসা ও ঔষধ অভিজ্ঞ ডাক্তার ও এবং ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে সরবরাহ করা হয়।
বেলা আনুমানিক ৩টার দিকে জয়শী, ধর্মপাশা, সুনামগঞ্জ এলাকায় পৌঁছলে অন্য দিক থেকে আসা ট্রলারের ধাক্কায় একটি পরিবার নৌকা নিয়ে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে নৌকা ডুবে যায়। এ সময় ত্রাণের ট্রলার থেকে স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে বিপ্লব, রানা ও সুপক নদীতে ঝাপ দিয়ে নৌকার মাঝি সহ যাত্রীদের উদ্ধার করে। পরে তাদেরকে নিরাপদ স্থানে রেখে তাদের হাতে ত্রানের প্যাকেট দিয়ে তারা অন্যত্র যাত্রা করে। উদ্ধার ও ত্রাণ কাজের বিষয়ে জানতে চাইলে সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউসার চৌধুরী রন্টি জানান আমাদের সদস্যরা নিজের জীবন বাজি রেখে উদ্ধার কাজে অংশ নিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন এবং  আমরা সত্যিকার অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হয়েছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin