শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

বন্য হাতির আক্রমণে জানমাল ও সম্পদ রক্ষার্থে ময়মনসিংহ সেক্টরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল ও সম্পদ রক্ষার্থে ভারত ও বাংলদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ মে) দিন ব্যাপী বিভিন্ন সময়ে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার বিজিবির দায়িত্বপূর্ণ বিভিন্ন বর্ডার অবজারভেশন পোষ্ট (বিওপি) সীমান্ত এলাকার ২৬টি স্থানে এই পতাকা বৈঠকের আয়োজন করে।
পতাকা বৈঠকে সম্প্রতি সময়ে ভারত হতে বন্যহাতির উপদ্রব বৃদ্ধি, বন্যহাতির আক্রমণে কয়েকজন বাংলাদেশী নাগরিক নিহত ও আহত, হাতির দ্বারা ফসলি জমির পাকা ধান নষ্ট এবং জনবসতি এলাকায় প্রবেশ করে গাছপালা ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি সাধন এই সকল বিষয়ে প্রতিরোধমূলক প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণে বিজিবির পক্ষ থেকে বিএসএফ-এর প্রতি অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে বিএসএফের কোম্পানী/ক্যাম্প কমান্ডারগণ যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়াও বৈঠকে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকার আশাবাদ ব্যক্ত করে সীমান্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয়সমূহ শান্তিপূর্ণ পরিবেশে নিরসন কল্পে উভয় পক্ষ একে অপরকে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

এর আগে বিজিবি গত বুধবার (১৭ মে) সংশ্লিষ্ট বিওপি এলাকার বন্য হাতির আক্রমনে করণীয় সম্পর্কে জনসাধারণকে সাথে নিয়ে সচেতনামূলক সভার আয়োজন করে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমানের কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকালে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin