শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

বারহাট্টা প্রাথমিক শিক্ষকদের স্বারকলিপি প্রদান, তদন্তের দাবী

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৭৮০ বার পড়া হয়েছে
নেত্রকোনা বারহাট্টা উপজেলার কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন না করে বিদ্যালয় চলাকালীন সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন অবৈধ কাজকর্ম করে দেওয়ার নাম করে অবৈধ উদ্দেশ্য হাসিল করতে তৎপর রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। জানা যায় বারহাট্টা উপজেলার বিভিন্ন প্রাথমিক  বিদ্যালয়ের ৩৩ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকার স্বাক্ষরিত নেত্রকোনা জেলা প্রথমিক শিক্ষা অফিসারের কাছে দাখিলকৃত স্বারকলিপি থেকে জানা যায়।
বারহাট্টা উপজেলার শিক্ষা অফিসারের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর রাসেল হায়দার সংশ্লিষ্ঠ কর্মচারী ও শিক্ষকদের কাজ সমূহ দীর্ঘদিন যাবৎ অত্যান্ত সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। স্মারক লিপিতে উল্লেখ করেন, অফিস সহকার শিক্ষকদের কোন কাজের বিনিময়ে কারও কাছ থেকে কোন ঘুষ বা অন্য কোন সুবিধা গ্রহণ করছেন বলে তাদের জানা নেই। অবৈধ সুবিধা না পাওয়ায় কতিপয় শিক্ষক উক্ত অফিস সহকারীর বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভূয়া অভিযোগ করায় শিক্ষক সমাজ হতবাক। তারা জানান একজন দক্ষ কর্মচারীকে ভূয়া অভিযোগ দিয়ে অফিস ও সাধারণ শিক্ষকদের বেকায়দায় ফেলে হীন উদ্দেশ্য চরিতার্থ করার অভিপ্রায় থেকে এ ধরনের অভিযোগ হতে পারে বলে তাদের ধারণা। উল্লেখ্য অফিস সহকারী রাসেল হায়দার ইতিপুর্বে একটি বেসরকারী সংস্থায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন বলে জানাযায়। শিক্ষকবৃন্দ জানান অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্মা জানান আমার জানা মতে অফিস সহকার কোন অনৈতিক কাজের সাথে জড়িত নয়। সে একজন দক্ষ ও বিচক্ষন ব্যক্তি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওবায়দুল্লাহ জানান বরাহাট্টা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাসেল হায়দার সে একজন দক্ষ কর্মচারী
আমার জানামতে সে কোন বেআইনী কাজের সাথে জড়িত থাকতে পারে না এর পরও দুটি অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin