বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

বিষপ্রয়োগে সাড়ে ৫লাখ পোনা মাছ মেরে ফেলার অভিযোগ!

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার  ৬নং বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ী এলাকায় সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বিষপ্রয়োগে প্রায় সাড়ে ৫লাখ পাবদা মাছের পোনা মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, ৩৫শতাংশের পুরো পুকুরে ভাসছে মৃত পাবদা মাছের পোনা। মাছের সঙ্গে পুকুরে থাকা ব্যাঙ ও জলজপ্রাণিও মারা গেছে। পুকুরের মালিক নয়াপাড়া গ্রামের মো. নুর ইসলামের পুত্র মো. আব্দুল্লাহ জানান, সোমবার তিনি ৩ লাখ পোনা মাছ ১টাকা দরে বিক্রি করেন। ওই মৎস্যচাষীর নিকট থেকে এক লাখ টাকা অগ্রিমও নিয়ে ছিলেন। বন্যার কারণে ২টাকা মূল্যের পোনা মাছ একটাকা দরে বিক্রি করতে বাধ্য হই। পুকুরে প্রায় সাড়ে ৫লাখ পোনা মাছ ছিলো। সব মাছ ভেসে উঠেছে, আমি নি:স্ব হয়ে গেলাম।
তিনি আরও জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুকুরে এসে দেখি মাছ মারা গেছে। এক সময় সঙ্গে থাকা লোকজন পুকুর থেকে বিষের ট্যাবলেটও উদ্ধার করে। আমার সঙ্গে কারও শত্রুতা নেই। এই পুকুরে এর আগেও আরও একবার বিষ দিয়ে প্রায় ৩লাখ টাকার তেলাপিয়া মাছ মেরে ফেলেছিলো।  পানির ওপরে যতো ভাসছে, তারচেয়েও বেশি মরে পানির নিচে তলিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, মাছ দেখে চোখের পানি ধরে রাখা যায়না। এ, কেমন শত্রুতা, একজন যুবক তার সবকিছু দিয়ে পুকুরটা মাছ চাষ করেছে। ভালো ফলনও হলো। সেগুলো মেরে ফেললো। এটা রাষ্ট্রিয় ক্ষতি। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. হারুন অর রশিদ জানান, পুকুরের মাছ ও ব্যাঙসহ সবকিছ মরে গেছে। ধারণা করা হচ্ছে, বিষ প্রয়োগ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin