বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে  রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪০৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে পশ্চিম শালীহর গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (৭৮) আর নেই। তিনি বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। শুক্রবার দুপুর আড়াইটায় শালীহর নিজ গ্রামে জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাযার নামাজের পর উপজেলা নিবার্হী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর প্রতি সম্মান প্রদর্শন করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকশ দল। এর আগে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহম্মদ আজাদ, তোফাজ্জল হোসেন, গিয়াস উদ্দিন, ফজলুল হক খান, আবুল কালাম, আবুল হাসিম, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি সাংবাদিক মশিউর রহমান কাউসার, সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র সহ এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin