মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

বোনের হলুদ সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৫৩৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে ছোট বোনের গায়ে হলুদ অনুষ্ঠানে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচাত ভাই আব্দুল ওয়াদুদ (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৭ নং রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে  শুক্রবার আব্দুল ওয়াদুদের চাচাতো ছোট বোন ইসরাত জাহানের বিয়ে আয়োজন করা হয় বাড়িতে। বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের প্রস্ততির সময় ওয়াদুদ ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিহত হন।
নিহতের চাচাতো ভাই শাহীন আলম বলেন গত শুক্রবার ওয়াদুদের বড় ভাই নির্মাণ শ্রমিক আব্দুল কদ্দুস ঢাকায় নির্মাণধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ভাই বিদ্যুতায়িত হয়ে মারা গেল।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন  করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।  তাই অপমৃত্যু মামলা দায়ের করা হবে। এদিকে বিয়ে বাড়ি সহ সমস্ত গ্রাম শোকে আচ্ছন্ন হয়ে আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin