শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৪২৮ বার পড়া হয়েছে
গ্রেফতারকৃত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,সহ কেন্দ্রীয় নেতা কর্মীদের নিঃর্শত মুক্তি এবং ৭ই ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গুলি বর্ষন করে মকবুল হোসেনকে হত্যা, মিথ্যা গায়েবি মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য ও কেন্দ্রীয় কার্যালয়ে জবর দখল করে ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষোভ মিছিলটি  কুরপাড় মাস্টারের বাড়ীর সামনে থেকে বের হয়ে পুলিশ লাইন মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট
অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক,  সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সহ-সভাপতি শরীফুজ্জামান ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা মৎস্য দলের সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন,
জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, শামছুল হুদা শামীম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর, সদর উপজেলা যুবদলের সভাপতি ফারুক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin