মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার ব্যক্তির দণ্ড

সুপক রঞ্জন উকিল  গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
এর আগে বুধবার ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালিয়ে ১ কেজি ৪শ গ্রাম গাঁজা সহ চারজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে দণ্ড  দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাঁচকাহানিয়া গ্রামের মোঃ হাছেন আলীর ছেলে জিয়াউর রহমান (৪০) ১৪ মাস কারাদণ্ড, অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের মতিউর রহমানের ছেলে মোঃ নুরুজ্জামান (৩৩) ৬ মাস কারাদণ্ড, সিধলা ইউনিয়নের বেলতলি গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে কামরুজ্জামান (২৬) ৩ মাস কারাদণ্ড ও মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা গ্রামের মৃত শাহীন মিয়ার ছেলে রবিকুল ইসলাম (৩৭) ৩ মাস কারাদণ্ড।
উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।  পরে জব্দকৃত মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin