শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  নেত্রকোনায় নেতৃত্ব প্রত্যাশীদের পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোনা জেলা শাখার দীর্ঘ দিন যাবৎ কোন কমিটি না থাকায় ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতৃত্ব প্রত্যাশী নেতাদের নেতৃত্বে জেলায় পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা যুবদলের সাধারন সম্পাদক পদ প্রত্যাশী জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল এর নেতৃত্বে কুরপাড় পুলিশ লাইনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেয হয়।
অপরদিকে জেলা যুবদলের সভাপতি পদ প্রত্যাশী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন এর নেতৃত্বে সরকারি কলেজ মাঠ থেকে, সভাপতি পদ প্রত্যাশী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত এর নেতৃত্বে কেডিসি গোডাউন এলাকা থেকে, জেলা যুবদলের সভাপতি পদ প্রত্যাশী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ওয়ারেস উদ্দিন ফারাস এর নেতৃত্বে সদর উপজেলা পরিষদ এর সামনে থেকে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ফারদিন চৌধুরী রিমি’র নেতৃত্বে পুরাতন কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি সমাপ্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin