বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোনায় দশ উপজেলা থেকে লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ করেন।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

 

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলার কৃতি সন্তান -মদন মোহনগঞ্জ খালিয়াজুরী এলাকার গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি’র আহবায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে এসব কথা বলেন সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান।

তিনি আরো বলেন, “লুৎফুজ্জামান বাবর আমাদের বর্তমান তারুণ্যের প্রতীক তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ট সহযোগ ছিলেন। ইনশাল্লাহ, সম্মানের সহিত তারেক রহমান যেমন ঢাকায় ফিরে আসবেন। ঠিক সেভাবেই আমাদের বাবর সাহেবও ঢাকা থেকে নেত্রকোনায় ফিরে আসবেন।”

এ বিক্ষোভ সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক তাজেজুল ফারাস সুজাত ও এসএম মনিরুজ্জামান দুদু তারা দুজনে।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, সাবেক সভাপতি অ্যাড. নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাড. মাহফুজুল হক, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মো. মজিবুর রহমান খানসহ জেলা ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশ শুরু আগে জেলার দশ উপজেলা ও নেত্রকোনা পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে কারাবন্দি লুৎফুজ্জামান বাবরের দ্রুত মুক্তির দাবি সম্বলিত ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগানসহ দলীয় নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন এবং সমাবেশে
হাজার হাজার মানুষের ঢল নামে আসে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin