বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

শেখ হাসিনার নাম পরিবর্তন করে শাহ্ সুলতান বিশ^বিদ্যালয় নামকরণের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

 

ফ্যাসিস্ট হাসিনা’র নামে নেত্রকোনা জেলায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ^বিদ্যালয় এর নাম পরিবর্তন করে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) বিশ^বিদ্যালয় নামে নামকরণের দাবীতে বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পৌরসভার সামনের সড়কে নেত্রকোনা জেলাবাসী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সোলায়মান ফকির, সানাউল হক মাসুম, সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, সেলিকুর রহমান ফকির স্বপন, সাবেক চেয়ারম্যান ইমরান খান চৌধুরী, এনাম আহমেদ, তাজ উদ্দিন ফারাস সেন্টু, চেয়ারম্যান নাজমুল হক ও লুৎফুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে তৎকালীন সরকার নেত্রকোনায় শেখ হাসিনা বিশ^বিদ্যালয় ও নেত্রকোনা মেডিকেল কলেজ নামে দুটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন দেয়। শেখ হাসিনা সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বাক স্বাধীনতা হরণ, বিরোধী দলীয় নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম প্রতিহত করতে গুম খুন অপহরণসহ আয়না ঘর সৃষ্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে নির্বিচারে গণহত্যা চালায়। ৫ আগষ্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে স্বৈরাচারী শাসকের নামে সকল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হচ্ছে। সেই অনুসারে নেত্রকোনায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) এর নামে নামকরণের দাবী জানান।
পরে মানববন্ধনকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin