শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

সময়ের সাহসী সন্তানরাই ছাত্রদল করে- রফিক খান মিল্কী ঝুনু

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৯৮৮ বার পড়া হয়েছে

নেত্রকোণা পৌর ছাত্রদলের ৩,৪ ও ৫ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌর ছাত্রদলের আহবায়ক রফিক খান মিল্কী ঝুনু। বক্তব্যকালে তিনি ছাত্রদলের প্রতিটি কর্মীকে সময়ের সাহসী সন্তান হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, নির্ভীক না হলে ছাত্রদলের কর্মী হওয়া অসম্ভব। আর ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীই ত্যাগ-সংগ্রাম করে টিকে থাকে। ছাত্রদল কর্মীদের গৌরবোজ্জ্বল ইতিহাস যেন কথা বলে। বিশেষত ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদল কর্মীদের অবদান অনস্বীকার্য। যার প্রমাণ স্বরুপ ১৯৯১ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বিএনপি।

রফিক খান মিল্কী ঝুনু পৌর ছাত্রদল কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, অবশ্যই ত্যাগের মহিমা নিয়ে ছাত্রদলে যোগ দান করতে হবে। আজকে যারা দলের দুর্দিনে পাশে আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আশা করবো পৌর ছাত্রদলের নেতাকর্মীরা এক সুন্দর আগামীর লক্ষ্যে কাজ করে যাবে।

উল্লেখ্য পৌর ছাত্রদলকে সুসংগঠিত ও সামনের দিনগুলোতে সংগ্রাম করার লক্ষ্যেই আজ পহেলা নভেম্বর শহরের বারহাট্টা রোডে কর্মী সমাবেশ ও ফরম বিতরণ কর্মসূচি পালন করা হয়। এর মাধ্যমেই প্রতিটি ওয়ার্ড থেকে সঠিক নেতৃত্ব উঠে আসবে বলেও মনে করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মোস্তাকিম বিল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান বাপ্পী, যুগ্ম আহবায়ক রায়হান কবির, যুগ্ম আহবায়ক রাকিব মিয়া, যুগ্ম আহবায়ক ইমন মিয়া, আহবায়ক কমিটির সদস্য মোঃ সোহান খান, সদস্য মোঃ শিহাব প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin