বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

সরকার শ্রমিকদের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ——সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

নেত্রকোণা-২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার। বর্তমান সরকার মালিক শ্রমিকদের মধ্যে সু সম্পর্ক স্থাপন, নিরাপদ কর্ম পরিবেশ ও শ্রমিকদের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার সর্বক্ষেত্রে শৃংখলাবোধ ও শ্রমিকদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধ পরিকর। তিনি সড়কে সব ধরণের চাঁদাবাজী ও হয়রানী বন্ধে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সড়কে কেউ ক্ষমতাসীন দলের বা সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করলে শ্রমিকদেরকে মামলা দেয়ার নির্দেশ প্রদান করেন। তিনি সড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধ কল্পে শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহন ও দেশের প্রচলিত আইন মেনে চলার আহবান জানান। তিনি আজ দুপুরে স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত নেত্রকোণা জেলা সিএনজি চালক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নেত্রকোণা জেলা সিএনজি চালক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ¦ গাজী মোজাম্মেল হোসেন টুকুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ৭৫-এর প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মানিক, শ্রম অধিদপ্তরের পরিচালক রাকিবুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফ খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আশরাফ আলী সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, নেত্রকোণা জেলা সিএনজি চালক ইউনিয়নের সভাপতি মোঃ সারোয়ার আলম রোকন ও সাধারণ সম্পাদক মোঃ বাছির উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাধারণ সভায় জেলা সিএনজি চালক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সিএনজি চালকগণ উপস্থিত ছিলেন। সভায় জুন মাসের প্রথম সপ্তাহে জেলা সিএনজি চালক ইউনিয়নের কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin