বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

সাংবাদিক ঐক্য ফোরামের সাথে জাতীয় নাগরিক কমিটির ইফতার 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে
(স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল)
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় নাগরিক পার্টি (NCP) এর আত্মপ্রকাশ উপলক্ষে রবিবার(১৬মার্চ) জাতীয় নাগরিক কমিটি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক  কমিটির  কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দের  উপস্থিতিতে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক কমিটির গৌরীপুর উপজেলা প্রতিনিধি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মো. আশিক পাঠানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, হাফেজ মাওলানা আবুল বাশার, সংগঠক জাতীয় নাগরিক পার্টি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. মোজাম্মেল হক, মাহমুদুল হাসান সোহেল, পারভেজ হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সভাপতি শাহ্‌জাহান কবির হিরা, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ.টি তোফাজ্জল হোসেন, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি গৌরীপুর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম শামীম,  মোঃ লিমন,  মাহফুজুর রহমান প্রমুখ।
এছাড়াও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সকল সদস্যবৃন্দ ও  গৌরীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin