শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

স্মরণানুষ্ঠানে বক্তারা বলেন, কামরুন্নেছা আশরাফ দীনা ছিলেন একজন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যাক্তিত্ব

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে
নেত্রকোণার সমাজ শিক্ষা রাজনীতি ও ক্রীড়াঙ্গনের উজ্জ্বল  মুখ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, দত্ত উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির  সভাপতি  প্রয়াত কামরুন্নেছা আশরাফ দীনার স্মরণে এক স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে  নেত্রকোনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয় এই স্মরণানুষ্টানের আয়োজন  করে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির  সভাপতি ও জেলা পরিষদ  চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসীত কুমার সরকার সজলের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা ২ (সদর -বারহাট্টা) আসনের সংসদ  সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক ও প্রধান শিক্ষক  এবিএম শাহজাহান কবির সাজু সহ
বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষক শিক্ষার্থী  বৃন্দ।
স্মরণানুষ্ঠানে বক্তারা শিক্ষার বিস্তার, খেলাধুলা ও
আর্থ সামাজিক উন্নয়নে প্রয়াত কামরুন্নেছা আশরাফ  দীনার  অসামান্য অবদানের কথা তুলে ধরে নতুন প্রজন্মকে তার আদর্শ অনুসরণ করার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin