বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

১০ শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধক বুথ উপহার

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৪৯৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধক বুথ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে পাবলিক হলে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদরাসা, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়, পাছার উচ্চ বিদ্যালয়,নহাটা উচ্চ বিদ্যালয়, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান বলেন উপজেলা পরিষদের অর্থায়নে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধক বুথ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বুথ থেকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার নেয়া যাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin