রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে নেত্রকোণায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের শ্রদ্ধাঞ্জলি

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬১৫ বার পড়া হয়েছে

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, নেত্রকোণা জেলা কার্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯.০০ ঘটিকায় সাতপাই শহীদবেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সকাল ১০.০০ ঘটিকায় জেলা কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব হুমায়ূন কবির, সহকরী প্রকল্প পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম। উপস্থিত ছিলেন সিও পল্লব বিশ্বাস ও এফএস বিউটল বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন মশিগশি কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। গীতা শিক্ষক সুমী সাহার পবিত্র গীতা থেকে শ্লোক পাঠের মাধ্যমে সভা শুরু হয়। তৎপরবর্তী জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সম্মানিত ট্রাস্টি মহোদয়। তিনি ২৫ মার্চ কালরাত্রি ও ২৬ শে মার্চের তাৎপর্য সম্পর্কে সবাইকে অবগত করান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতি গঠনে মনোযোগী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। সবশেষে গীতা শিক্ষক কর্তৃক বিশেষ সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin