প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৬, ৭:২১ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আজ মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখা ও নার্সিং ইনস্টিটিউট এই র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
"আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন"। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়। র্যালীর নেতৃত্ব দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা নঈম, নেত্রকোনা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ মোঃ সাইফুল হাসান নোমান, জেলা সদর
হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ মোঃ একরামুল হক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ মাজহারুল আমীন প্রমুখ।
র্যালীটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
দুপুরে ১২টায় নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে নার্সিং ইনস্টিটিউট এর ৩য় বর্ষের শিক্ষার্থী মুর্শেদা আক্তার বৃষ্টি ও রাহিমা আক্তার লাকির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা নার্সেস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বিউটি রানী রায়, নার্সিং তত্বাবধায়ক সাবিনা ইয়াসমিন।
আলোচনা সভা শেষে নার্সিং দিবসের কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.