নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন ছাত্রলীগ নেতা রিয়েল রানা। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে কেন্দুয়া উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পদে মনোনীত করেন।
শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগ রিয়েল রানা কেন্দুয়া উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পদে মনোনীত হওয়ার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন।
শুক্রবার সন্ধার পর জেলা ছাত্রলীগের সদস্য রাফিকুল ইসলাম রাফির উপস্থিতিতে কেন্দুয়া রিপোটার্স ক্লাবের সভাপতির হাতে জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের স্বাক্ষরিত পত্র তুলে দেন রিয়েল রানা।
এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নব মনোনীত কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিয়েল রানা ২০১১ সাল থেকে স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিগত কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের কমিটির সাবেক বন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে রিয়েল রানা।
রিয়েল রানা বলেন, জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। পিতা মুজিবের আদর্শকে ভালোবেসে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছি। কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মনোনীত করায় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.