নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আদমপুর এলাকায় ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়া কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো স্থাপনাটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম।
কেন্দুয়া উপজেলার প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে সরকারীভাবে স্বাস্থ্য সেবা দেওয়ার প্রতিষ্ঠান কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি ঝু্কি পূর্ণ হওয়ায় যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
এ স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৯ টি উপস্বাস্থ্য কেন্দ্র,৪ টি পরিবার পরিকল্পনা কেন্দ্র, ৩৬ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কেন্দুয়া উপজেলার জনমানুষের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
স্বাস্থ্য সেবা প্রদানে রয়েছে জনবলের ঘাটতি ও ডাক্তার নার্সদের আবাসন সমস্যা। এম্বুলেন্স সমস্যাও বিদ্যমান।
হাসপাতাল সূত্রে জানা গেছে-মাঠ পর্যায়ে ৬০ জন স্বাস্থ্য সহকারীর মধ্যে রয়েছে ৩৬ জন । সহকারীর স্বাস্থ্য পরিদর্শক পদে ১৩ জনের মধ্যে ১০ জন এবং কনসালটেন্ট ১০ জনের মধ্যে আছে ৩ জন।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদুর রহমান জানান-ঝুঁকিপূর্ণ ভবনটি অবিলম্বে মেয়াদ উর্ত্তীণ ঘোষনা করে নতুন ভবন নির্মাণ অতি জরুরী হয়ে পড়েছে।
তিনি আরও বলেন-কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতিকরণ করে, সকল পদে জনবল ঘাটতি পূরণ,আবাসন সমাধানসহ আরও একটি এম্বুলেন্স বরাদ্দ পেলে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে এবং আশানুরূপ কাংখিত সেবা প্রদান করা সম্ভব হবে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.