তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজে বৃক্ষরোপন করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে কেন্দুয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইমন হাসান সানি কলেজ অধ্যক্ষ উত্তম কুমার কর কে সাথে নিয়ে কলেজ ক্যাম্পাসে এ বৃক্ষরোপন করেন।
এ সময় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আম, কাঁঠাল, পেয়ারা, মেহগনি ও নিমসহ বেশকিছু ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করা হয় এবং শিক্ষার্থীদের হাতেও কিছু চারা তুলে দেওয়া হয়। কেন্দুয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
যুগ্ম আহবায়ক সায়মন হাসান সানির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। সায়মন হাসান সানি জানান,বৈশ্বিক পরিস্থিতিতে অক্সিজেনের স্বল্পতা এবং কার্ব ডাই অক্সাইডের পরিমান বৃদ্ধির জন্য সরকার কতৃক গৃহীত স্লোগান গাছ লাগাই পরিবেশ বাছাই থেকে অনুপ্রানিত হয়েছি।
আমাদের কলেজ মাঠ প্রাঙ্গন এ আমরা উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি ।চারা গাছগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফলের গাছ ছিল।
এই উদ্যোগের এর মাধ্যমে আমরা শিক্ষা দিচ্ছি তা হলো বর্তমানে বন জঙ্গল উজার করে কাটা হচ্ছে যার ফলে পরিবেশ এর অনেক ক্ষতি হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে যা আমাদের জন্য হুমকি সরূপ। আমাদের এই পরিবেশ ও জলবায়ু রক্ষায় কাজ করতে হবে। যার জন্য আমাদের উচিত অধিক হারে বৃক্ষ রোপন করা। তাই আমরা তাদের কে বলি পরিবেশ রক্ষায় আমরা বেশি বেশি করে বৃক্ষ রোপন করব। তাহলে আমাদের জলবায়ু ও পরিবেশ অনুকূলে থাকবে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.