প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ! যুবক গ্রেফতার ।

পুলিশ মারফত জানা যায় ১০ মে ২০২৬ বিকাল আনুমানিক ৪টার দিকে গৌরীপুর থানার ৫নং সহনাটি ইউনিয়নের ঘাটের কোনা গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিমের বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো: ইয়াসিন ভিকটিমের বসতঘরে প্রবেশ করে। পরে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টায় ভিকটিমের বাবা-মা বাড়ি ফিরলে ভিকটিম ইশারা-ইঙ্গিতে ঘটনার বিষয়টি তাদের জানায়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি জানতে পেরে আইনগত ব্যবস্থা নিতে ১১ মে সকাল ১০টা ৩০ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে থানায় তথ্য দেন।
সংবাদ পেয়েই গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ১১ মে দুপুর ১টার দিকে অভিযুক্ত মো: ইয়াসিনকে গ্রেফতার করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আমরা আসামিকে গ্রেফতার করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.