সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

জাতীয় গ্রন্থাগার দিবস পালন করলো গৌরীপুর গণপাঠাগার

সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ‘জ্ঞানের মুক্তি, আগামীর ভিত্তি’ স্লোগানে বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে

গণপাঠাগার কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্পাদকমন্ডলির সদস্য মো. এমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন। এতে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহম্মেদ, দৈনিক আজকালের খবরের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, রির্পোটার্স ক্লাবের সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, ডিজিটাল মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার প্রমুখ। আলোচনায় বক্তারা সকলকে বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার জন্য অনুরোধ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin