নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বড়ডোবা ইউনিয়নের পাতারিয়া গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করা দানবীর হাজী মোহাম্মদ আঃ রহমান ।
ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন অসহায় ও গরীব ছেলে-মেয়েদের শিক্ষার সুযোগ করে দেওয়ার। সেই স্বপ্ন পূরণে তিনি ১৯৯৩ সালে বড় কাইলাঁটি গ্রামে নিজস্ব জমিতে প্রতিষ্ঠা করেন হাজী মোহাম্মদ আঃ রহমান উচ্চ বিদ্যালয়।
বর্তমানে বিদ্যালয়টিতে ১০ জন শিক্ষক, ৩ জন শিক্ষিকা, ১ জন কম্পিউটার অপারেটর ও এমএলএসএস সহ মোট ১৮ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এখানে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, “আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক হলেও আবাসিক ভবন না থাকায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নতুন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। আমরা চাই এই বিদ্যালয়টি নেত্রকোনা জেলার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠে পরিণত হোক।”
স্থানীয়রা জানান, দানবীর হাজী মোহাম্মদ আঃ রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় আজ শত শত ছাত্রছাত্রীকে শিক্ষার আলো দিচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন হলে এটি জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পাবে বলে তারা আশা করছেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.