প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৯:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ণ
নেত্রকোণায় নানা আয়োজনে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর ৪১ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

"সত্য-সুন্দরে জাগো জীবনের প্রত্যাশা" এই প্রতিপাদ্যে নেত্রকোণায় নানা কর্মসূচিতে পালিত হচ্ছে ঐতিয্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর ৪১ বছর পূর্তি উৎসব।
এ উপলক্ষে নেত্রকোণা জেলা শহরের উকিলপাড়ায় সকাল সাড়ে ১১টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিবসের শুভসূচনা হয়।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। দীর্ঘ পথ চলায় সংগঠনটির নতুন ও পুরাতন সদস্যদের অংশগ্রহণে উৎসব অঙ্গন মিলন মেলায় পরিনত হয়।
এর আগে দুদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন,সাবেক সচিব উজ্জল বিকাশ দত্ত।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,শিখরের সভাপতি আ. উ. ম রফিকুল ইসলাম আপেল,প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকার,সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার,নেত্রকোণা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক টিটু দত্ত রায়সহ প্রমুখ।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.