নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর পূর্বপাড়া গ্রামে তোঁতা মিয়া' র ফিসারীতে বিষ প্রয়োগ করে ক্ষতি করেছে দূর্বৃত্তরা।
গতকাল রাত আনুমানিক ১১ টার দিকে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায় দূর্বৃত্তরা রাতে এই ফিসারীতে বিষ প্রয়োগ করেছে বলে ধারনা করা হচ্ছে। তবে আলামত হিসেবে একটি বিষের বোতল পাওয়া গিয়েছে।
ক্ষতিগ্রস্ত তোঁতা মিয়ার পরিবার জানায়, বিষ প্রয়োগের ফলে ফিসারির সকল মাছ মারা গিয়েছে,যার বর্তমান বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.