নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের বাইগুনী গ্রামে বুধবার দুপুরে ব্যটারী চালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক সুমন মিয়ার (২৫) মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, বাইগুনী গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে অটোচালক সুমন মিয়া বুধবার দুপুরে নিজের বাড়িতে অটোরিক্সার চার্জ দিতে গিয়ে বিৎ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় সুমনকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মোঃ আশরাফ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.