নেত্রকোণার কেন্দুয়ায় হাওরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে মোছা: জুলেখা বেগম (৩২) নামে এক গৃহবধু নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার জুড়াইল হাওরে এই ঘটনাটি ঘটেছে। নিহত জুলেখা বেগম জুড়াইল গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে ডিঙ্গি নৌকা দিয়ে কেন্দুয়া উপজেলার জুরাইল হাওরে বেড়াতে যায় জুলেখাসহ আরো ৭/৮ জন।
পরে হাওরের মাঝখানে নৌকায় পানি উঠে ডুবে যায়। এসময় অন্যরা সাঁতার কেটে চলে গেলেও জুলেখা পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত উদ্ধার করে।
কেন্দুয়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে। স্বজনদের দাবীতে লিখিত রেখে ময়না তদন্ত ছাড়াই মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.