প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২১, ৭:৫০ পূর্বাহ্ণ
নেত্রকোণায় বাংলাদেশ মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি কতৃক মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যাক্তি নির্ধারণের অসাংবিধানিক ও অগ্রহনযোগ্য সুপারিশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোণা জেলা শাখা।
সোমবার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের অজহর রোডস্থ জেলা মহিলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনটি অনুষ্টিত হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি নুরজাহান বেগম, আন্দোলন সম্পাদক সৈয়দা শামসুন্নাহার বিউটি, লিগ্যাল এইড সম্পাদক মঞ্জু রানী সরকার, প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলতানা তোতা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মালেকা বেগম পলিসহ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা এই অসাংবিধানিক ও অগ্রহনযোগ্য সুপারিশের প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.