সাক্ষাৎকালে নেত্রকোনা জেলা কাভার্ডভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি সারোয়ার আলম এলিন সংগঠনের কার্যক্রম, সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। এ সময় স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চালক ও মালিকদের ভূমিকা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মিঠু মিজান অর্থ সম্পাদক ফরিদ আহমেদ প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ মুস্তাফিজুর রহমান রকি।
সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দায়িত্বশীল পরিবহন ব্যবসা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।এ সময় পুলিশ সুপার নেত্রকেনা জেলায় সর্ব-সাধারণের চলাচলের পথ সুগম করা চাদা বাজী বন্ধ অতিরিক্ত ভাড়া আদায় ট্রাফিক আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পরিবহন মালিক সমিতির সকল পর্যায়ের সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
