অসহায়, হত-দরিদ্র শীতার্ত মানুষের শীতের দুর্ভোগ লাঘবে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বুধবার দুপুরে অজহর রোডস্থ তার চেম্বার থেকে নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের কাছে প্রতি ইউনিয়নের অসহায়, হত-দরিদ্র শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য ২ শত করে এক যোগে মোট ২৪০০ কম্বল বিতরণ করেছেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শাসছুর রহমান লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান ৭৫-এর প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মানিকসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.