প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ণ
নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

নেত্রকোনা -৫ ( পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলা আতকাপাড়া ঘিরিপথ ফিলিং স্টেশনে এই হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,
জামায়াত ইসলামীর স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা তার কয়েক জন নেতাকর্মী নিয়ে
আজ শুক্রবার সন্ধ্যার দিকে
পূর্বধলা সদর ইউনিয়নের গিরিপথ ফিলিং ষ্টেশনে গাড়িতে তেল ভর্তে যায়। তিনি গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের নিয়ে দূরে অবস্থান করছিলেন। এ সময় গাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফাকে উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যপারে সংসদ সদস্য মাছুম মোস্তফার সাথে কথা বলতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি
এমপির গাড়িতে হামলার ঘটনার কথা স্বীকার করেন। কে বা কারা কোন উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.