প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৯:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২২, ৮:৩৮ পূর্বাহ্ণ
নেত্রকোনার পূর্বধলায় এমপি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক এর ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরন

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম খান সবুজের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, জগৎ মনি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুধাংশু শেখর তালুকদার, ধারা দাখিল মাদরাসার সুপার মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, হত দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন, ধর্মীয় প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও দুস্থ অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ করেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.