প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মদন থানা পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে এস আই ফয়সাল ও এস আই তারা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম আজ বৃহস্পতিবার (৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ শত পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, মদন থানার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইনচান মিয়ার পুত্র মোঃ জাহান মিয়া (২৮)।
আটককৃত জাহান মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে আরো একটি মাদকের মামলা রয়েছে এবং সেই মাদক মামলায় ২ বছরের একটি সাজা ওয়ারেন্ট রয়েছে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.