নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদুক।
দূর্নীতি দমন কমিশন ( দুদুক) ময়মনসিংহ অঞ্চলের একজন উপপরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম বুধবার দুপুর থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপী অভিযান চালায় নেত্রকোনা বিআরটিএ র্কাযালয়ে।
দালালদের মাধ্যমে গ্রাহকদের হয়রানি,সেবা প্রদানে অনিয়ম দূর্নীতি এবং সেবা প্রদানের নামে ঘুষ আদায় বিষয়সহ অন্যান্য বিষয়ে তদন্ত করতে দুদুক প্রধান কার্যালয়ের নির্দেশে বিআরটিএ কার্যালয়ের কয়েকটি কক্ষে তল্লাশি চালায় দুদুক টিম। এ সময় অফিসের বিভিন্ন নথি রেকর্ডপ্রত্র সংগ্রহ এবং কর্মকর্তা কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করেন দুদুক কর্মকর্তারা।
এ ছাড়া বিআরটিএ কার্যালয়ের সামনের নেত্রকোনা সদর উপজেলা মার্কেটের কয়েকটি কম্পিউটার দোকানেও অভিযান চালায় দুদুক টিম।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.