প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু

নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে ময়মনসিংহ আঞ্চলিক শ্রম দপ্তর শ্রম কর্মকর্তা আব্দুল খালেক সিকদার । আজ রোববার ২৫ এপ্রিল আঞ্চলিক শ্রম দপ্তর ময়মনসিংহ বিভাগের সহকারী পরিচালক মোসাম্মৎ ইসরাত জাহান শ্রম কর্মকর্তা আব্দুল খালেক সিকদার স্বাক্ষরিত একপত্রে মোঃ সারোয়ার আলম এলিন কে সভাপতি ও মিঠু মিজান কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের কমিটি অনুমোদন প্রদান করেন।
পত্রে উল্লেখ করা হয়, নব ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ খালিদ আতিক অর্থ সম্পাদক মোহাম্মদ ফরিদ আহমেদ প্রচার দপ্তর সম্পাদক সৈয়দ মুস্তাফিজুর রহমান রকি
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.