আগামী ১১ মার্চ শনিবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে নেত্রকোণা পৌর আওয়ামী লীগের অন্তর্গত ৯নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের স্হানীয় নেতাকর্মীদের নিয়ে খতিবনগুয়া জনতা উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ প্রস্তুতি সভা বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। মোঃ জাকির খানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শেখ হেলাল উদ্দিন হেলাল।৭নং কাইলাটী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সামন্তের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্রনেতা অসীম কুমার সরকার, স্হানীয় আওয়ামী লীগ নেতা সৈয়দ রফিকুল ইসলাম মানিক,ছোয়াব মিয়া,মোঃ বজলুর রহমান,মোঃ গোলাম মোস্তফা, মোঃ মোজাম্মেল হোসেন, টোটন সরকার প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.