নেত্রকোনার মদনে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পাবলিক হলে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দেওয়ান বাজার বণিক সমিতির সভাপতি ফেরদৌস ইয়ার আহমেদের সঞ্চালনায় এবং বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি রোকনুজ্জামান খান (কাজল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নেত্রকোনা জেলা শাখার সভাপতি আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার , উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
এসময় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মদন শাখার সহ-সভাপতি সাব্বির আহমেদ শিবলী, মোঃ সায়েম, সারোয়ার জাহান বুলবুলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.